ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ১৯ ডিসেম্বর ২০২৪
তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
জেকে বসেছে শীত- ফাইল ফটো

সারাদেশের মতো ঢাকাতেও জেকে বসেছে শীত। এর মধ্যেই তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা আরো কমবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শুক্রবার যেমন থাকবে আবহাওয়া

আগামীকাল শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, সারা দেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার যেমন থাকবে আবহাওয়া

আগামী শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আগামী পাঁচদিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং শেষের দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!