বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলার আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র্যাব, বিজবি আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় কোন অসুবিধা হবে না।
.png)
উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ৩১ তারিখে জুবায়েরপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তারাতারি উঠে যাবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদফতর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।