ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ২৭ ডিসেম্বর ২০২৪
অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সব দফতর ও সংস্থার মাঠ পর্যায়ের অফিসে ‘অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন’ বিষয়ে ব্যবস্থা নিতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট সব দফতর ও অফিসে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সব দফতর ও সংস্থার প্রধানকে জানানো যাচ্ছে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে আপনার দফতরে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো জরুরি। আপনার সংস্থায় অনতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলচাল স্থান উন্মুক্ত করা, সিঁড়ি চলাচল উপযোগী করা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Advertisement

চিঠিতে এসব কাজে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!