ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১, ২৮ ডিসেম্বর ২০২৪
নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ের নিরাপত্তার সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।‌

শনিবার সকালে প্রধান উপদেষ্টার দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Advertisement

আরো বলা হয়, সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন নেয়া হবে‌। এরই মধ্যে যেকোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে।

সরকার অসুবিধার জন্য দুঃখ প্রকাশ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে, শুক্রবার সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করে সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: সচিবালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!