ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪ জানুয়ারি সমাবেশের সিদ্ধান্ত নেয়নি বিএএসএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৯, ২৮ ডিসেম্বর ২০২৪
৪ জানুয়ারি সমাবেশের সিদ্ধান্ত নেয়নি বিএএসএ
ফাইল ফটো

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আগামী ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশের সিদ্ধান্ত নেয়নি।

শনিবার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদ ও পোস্টে আগামী ৪ জানুয়ারি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক একটি সমাবেশ আয়োজনের খবর প্রচারিত ও শেয়ার করা হচ্ছে মর্মে পরিলক্ষিত হয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ৪ জানুয়ারি কোনো সভা বা সমাবেশ আয়োজনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া বা সিদ্ধান্ত গ্রহণ করেনি। বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

Advertisement

এতে আরো বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা আইন কানুন ও সরকারি বিধি-বিধান প্রতিপালন করে নিজেদের ন্যায্য এবং যৌক্তিক দাবি তুলে ধরার বিষয়ে সচেতন রয়েছে। উপসচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতিতে ৫০ শতাংশ কোটা সংরক্ষণে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব ঘিরে প্রশাসন ক্যাডারের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। গত ২৫ ডিসেম্বর রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক প্রতিবাদ সভায় বিভিন্ন কর্মসূচির সঙ্গে সমাবেশ করার প্রাথমিক প্রস্তাব করা হয়। তবে তা চূড়ান্ত হয়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
ট্যাগ: সমাবেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!