ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ কবে জানা যাবে, বললেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫১, ২৯ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ কবে জানা যাবে, বললেন উপদেষ্টা নাহিদ
সংগৃহীত ছবি

সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক কারণ সোমবার জানা যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রাথমিক তদন্ত রিপোর্টের মাধ্যমে সোমবারের মধ্যে কিছুটা তথ্য জানা যাবে। 

রোববার দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি জানান, তদন্তের জন্য, তিন দিনের সময় দেওয়া হয়েছে প্রাথমিক রিপোর্টের জন্য। আমরা সোমবার (৩০ ডিসেম্বর) কিছুটা জানতে পারবো। তবে ঘটনাটি আমাদের সবার মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। সচিবালয়ে এভাবে আগুন লাগাটা আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজ হতে পারে, আর যদি সেরকমটা না হয় তাহলে এই ধরনের দুর্ঘটনা সচিবালয়ে না ঘটে সেটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে সেটা বলতে পারব। তবে জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান থাকবে।

Advertisement

ভবনটি কবে নাগাদ চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সেটি প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা জানাতে পারবো।

তিনি বলেন, দর্শনার্থীদের পাস আমরা সীমিত করব। অস্থায়ী পাস যাদের ছিল তারা এই চার মাসে অনেক সমস্যা তৈরি করেছে। আগের সব পাস বাতিল হবে। আমরা নতুন করে পাস দেব নীতিমালা অনুসরণ করে।

উপদেষ্টা বলেন, আমার তো আরেকটা মন্ত্রণালয় আছে, আমি সেখানে বসতে পারি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দুটো মন্ত্রণালয় পুড়ে গেছে, তিনি নগরভবনে বসছেন। এরকম যার অন্য জায়গা রয়েছে সেখানে বসে অস্থায়ীভাবে কাজ করার জন্য ব্যবস্থা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!