[ জাতীয় ]
গণহত্যায় উসকানি: ৫ সাংবাদিকের প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত
জাতীয় প্রেসক্লাব- ফাইল ফটো
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ৫ সিনিয়র সাংবাদিকের সদস্য পদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব।
শুক্রবার প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সদস্যপদ স্থগিত হওয়া ৫ সাংবাদিক হলেন-
দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ জার্নাল’র সম্পাদক শাহজাহান সরদার, গ্লোবাল টেলিভিশনের সাবেক সিইও ও বতর্মানে ঢাকা জার্নালের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, দি সাউথ এশিয়ান টাইমস’র সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্য ও অ্যানার্জি অ্যান্ড পাওয়ার’র সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!