[ জাতীয় ]
সচিবালয় ক্লিনিকে মিলবে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা
ফাইল ফটো
সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার পরিপ্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাংবাদিক
লিংক সফলভাবে কপি হয়েছে!