বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, আগামী ২-৩ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে আগামী ১০ জানুয়ারির মধ্যে একটি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে সেটা তীব্র শৈত্যপ্রবাহ হবে না। তীব্র শৈত্যপ্রবাহ আসবে আরো কিছুদিন পর।
আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুল মান্নান বলেন, আগামী ২-৩ দিন তাপমাত্রা কিছুটা বাড়লেও ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভবনা বেশি। মাঝারি শৈত্যপ্রবাহ হলে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
.png)
তিনি আরো বলেন, প্রতিবারই জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে থাকে। এই সময়ে কমপক্ষে একটি তীব্র শৈত্যপ্রবাহ আসে। আর তীব্র শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ৪ ডিগ্রিতে নেমে যেতে পারে। তীব্র শৈত্যপ্রবাহ মাসের মাঝামাঝি থেকে ২৫ জানুয়ারির মধ্যে হতে পারে। এই মাসের প্রথম স্পেল শেষ হলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।