ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিমানের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪২, ৪ জানুয়ারি ২০২৫
বিমানের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
ছবি: সংগৃহীত

জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমানের প্রধান কার্যালয় বলাকায় মহান মুক্তিযুদ্ধের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানসহ পরিচালক, বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন-অ্যাসোসিয়েশনের নেতাসহ বিমানের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং বিমানের উত্তরোত্তর সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বলাকায় আলোকসজ্জা করা হয় এবং বলাকা লবিতে একটি কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও ৪ জানুয়ারি বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয় এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বিমান
লিংক সফলভাবে কপি হয়েছে!