রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা বলেন শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য নভেম্বর মাসে একটা টাস্কফোর্স করা হয়েছিল। নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথাবার্তা বলেছি। পিবিআই অনেক কাজ করছে, প্রচুর শ্রম দিচ্ছে। আশা করছি, পিবিআই ভালো কিছু করতে পারবে।
.png)
বিটিভি ও বাসস আগের মতো সরকারি বৃত্তে কাজ করে যাচ্ছে। সরকারের জন্য বিব্রতকর এমন কোনো সংবাদ প্রতিষ্ঠান দুটি প্রচার করে না। বিটিভি-বাসসে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো পৃথিবীতে রাষ্ট্রীয় গণমাধ্যম থাকে। নিউজ এজেন্সি থাকে, এটা ভাইটাল একটা কাজ। স্টেট ব্রডকাস্টের মেইন প্রোগ্রামিং টিভি থাকে, নিউজ টিভি থাকে, ইংলিশ চ্যানেলের টিভি থাকে। আপনি যদি তুরস্ক, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, চায়নার দিকে দেখেন- এরা সবাই স্টেট ব্রডকাস্টকে বড় করছে। স্টেট ব্রডকাস্টের আলাদা একটা প্রয়োজনীয়তা আছে।
শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বর বিটিভি নিউজ পরীক্ষামূলকভাবে লঞ্চ হয়েছে। আমাদের ইচ্ছা আছে এটাকে বড় করার। আশা করি, বিটিভি ও বাসস তাদের মেধা কাজে লাগিয়ে ভালো প্রোগ্রাম এবং নিউজ প্রেজেন্ট করতে পারবে। সবাইকে আমাদের স্বাধীনতা দেওয়া আছে। সবাই বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেস ফ্রিডম ব্যবহার করতে পারবেন।