[ জাতীয় ]
জাতিসংঘ এসআরএসজি নিকোলাস হেইসামের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর শোক
ছবি: সংগৃহীত
জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (আনমিস)-এর জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি (এসআরএসজি) নিকোলাস হেইসামের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। দক্ষিণ সুদানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার দূরদর্শী নেতৃত্ব স্মরণীয় হয়ে থাকবে।
.png)
শোকবার্তায় আরো উল্লেখ করা হয়- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তার অবদানকে অত্যন্ত গুরুত্বসহকারে মূল্যায়ন করে। নিকোলাস হেইসামের আদর্শ বিশ্বব্যাপী শান্তিরক্ষীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!