[ জাতীয় ]
ব্যয় সাশ্রয় নীতি সরকারের
২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত
এবারের স্বাধীনতা দিবসে সারাদেশে কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। মূলত দেশে জ্বালানি সংকট এড়াতে ও সরকারি ব্যয় সাশ্রয় নীতির অংশ হিসেবে স্বাধীনতা দিবস ঘিরে সব ধরনের আলোকসজ্জার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে এ সিদ্ধান্ত হয়। সোমবারও (২৩ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানায় সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করা যাবে না।
.png)
এছাড়া এবার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গত ৮ মার্চ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!