ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মার্কিন ভিসাধারীদের সতর্ক করল দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৩, ৩ অক্টোবর ২০২৬
মার্কিন ভিসাধারীদের সতর্ক করল দূতাবাস
সংগৃহীত ছবি

মার্কিন ভিসাধারীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভিসার অপব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

Advertisement

বার্তায় ভ্রমণকারীদের ভিসায় উল্লেখিত সব শর্ত মেনে চলার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। ভিসার নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাসের বার্তায় বলা হয়, ভিসা সঠিকভাবে ব্যবহার করা ভিসাধারীর দায়িত্ব। ভিসার অপব্যবহার কিংবা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!