ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাটমোহর উপজেলা শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২১ নভেম্বর ২০২৬
চাটমোহর উপজেলা শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে  জরিমানা
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্ত্বর শিশু পার্কে ধূমপান করার অপরাধে তিন যুবককে এক হাজার পাঁচশো  টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শিশু পার্কে ধূমপানরত অবস্থায় তাদের আটক করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খালিদ হাসান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান জানান, শিশু পার্ক একটি পাবলিক প্লেস এবং শিশুদের নির্মল বিনোদনের অন্যতম স্থান। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে এবং পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষিত রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, জনস্বার্থে এবং পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিশুদের নিরাপত্তা, সুস্থ বিনোদন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, এলাকাবাসীসহ সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!