ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মাটিরাঙ্গায় ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
মাটিরাঙ্গায় ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ
মাটিরাঙ্গায় ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এডিপির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে সোলার প্যানেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জাইকার সার্বিক সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেল নিবার্হী কর্মকর্তা মিজ তৃলা দেব। উপজেলার দুর্গম এলাকার ৫০টি বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো: আব্দুল মালেক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার অনুপম শীল, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আসগর হোসেন, জাইকার উপজেলা সমন্বয়ক রুনি চাকমা প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!