মাটিরাঙ্গা রেড ক্রিসেন্ট’র দিনব্যাপী স্বাস্থ্য সেবা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হাত এবং পা প্রতিস্থাপনজনিত স্বাস্থ্য সেবা বিষয়ক দিনব্যাপী মোবাইল ক্যাম্প সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে এই স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির রিহেবিলিটেশন কর্মকর্তা কাজী ইমদাদুল হক বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুল গণি মজুমদার, মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্টের সাবেক যুব প্রধান ফরিদ উদ্দিন, সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, দলনেতা আব্দুল মালেক প্রমুখ।
.png)
দিনব্যাপী এই মোবাইল ক্যাম্পে অন্তত ৫৬ জন চিকিৎসা সেবা গ্রহণ করেন। এরমধ্যে একেবারে শারীরিকভাবে অক্ষম হাত এবং পা প্রতিস্থাপন জনিত রোগীদের চিহ্নিত করা হয়েছে যাদের বিনামূল্যে আইসিআরসির অর্থায়নে কৃত্রিম হাত এবং পা প্রতিস্থাপন করা হবে। উক্ত মোবাইল ক্যাম্পে সহায়ক হিসেবে যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের প্রায় বিশ জন যুব স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।