ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ভুল নম্বরে বিকাশে পাঠানো টাকা ফিরিয়ে দিলো পুলিশ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩
ভুল নম্বরে বিকাশে পাঠানো টাকা ফিরিয়ে দিলো পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিকাশ প্রতারিত হওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নাটোর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কোনো অগ্রগতি না হলে মাটিরাঙ্গা থানার সহায়তা চান তিনি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ওই টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

গত ৯ জানুয়ারি নাটোর জেলার মোছা. মনোয়ারা বেগমের স্বামী ভুলবশত কাঙ্খিত নম্বরের পরিবর্তে অপর একটি বিকাশ নম্বরে ৩৭ হাজার ৮৭৫ টাকা পাঠিয়ে দেয়। ওই টাকা ফিরিয়ে দিতে অনুরোধ করলেও ওই ব্যক্তি টাকা না দিয়ে প্রতারণা করেন। নিরুপায় হয়ে ওই ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিকাশ নম্বরটি যাচাই করে দেখা যায় সেটি মাটিরাঙ্গা থানার আওতাভুক্ত এক ব্যক্তির। 

Advertisement

মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া জানান, বিকাশ প্রতারিত হওয়া ৩৭ হাজার ৮৭৫ টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। ভুক্তভোগী টাকা হাতে মাটিরাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!