খাগড়াছড়িতে মাটি চাপায় যুবকের মৃত্যু
খাগড়াছড়ির গুইমারার দক্ষিণ হাফছড়ি গ্রামে কুয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে বেলাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ফুল মিয়ার ছেলে।
রোববার (৫ মার্চ) সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির সন্ধানে কুয়া খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কুয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।
স্বজনরা বেলাল হোসেন উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দীন তাকে মৃত্যু ঘোষণা করেন।
.png)
নিহতের ভাই মিরাজ হোসেনের জানান, খরা মৌসুমে খাবার পানির সংকটে থাকি আমরা। অনেক দূরে যেয়েও বিশুদ্ধ পানি জুটে না। সকালে ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে কুয়া খনন করতে গিয়ে অকালে ঝরে গেল।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. মহিউদ্দীন জানান, মাটিচাপায় নিহত মো. বেলাল হোসেন হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।