ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া, বকা দেওয়ায় মায়ের সঙ্গে কিশোরের অভিমান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ০৮:৪৯, ১১ মার্চ ২০২৩
ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া, বকা দেওয়ায় মায়ের সঙ্গে কিশোরের অভিমান
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে পুরং কান্তি ত্রিপুরা (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার রাত ১১টার দিকে গুইমারার বাইল্যাছড়ি স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত পুরং কান্তি একই এলাকার শৈমল কান্তি ত্রিপুরার ছেলে।

জানা যায়, ছোট ভাইয়ের সঙ্গে ঝগড়া করায় মা শাসন করেন। এ সময় অভিমান করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখে পুরং কান্তি ত্রিপুরা। পরবর্তীতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে জানালার সঙ্গে মরদেহ ঝুলন্ত অবস্থায় পড়ে আছে।

Advertisement

স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব চন্দ্র জানান, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হলেও হত্যার মূল কারণ তদন্তসাপেক্ষে পরে জানতে পারবো। লাশ আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!