[ খবর ]
মাটিরাঙ্গায় ১০ বস্তা ভারতীয় ওষুধসহ কারবারি আটক
আটককৃত দিনমোহন ত্রিপুরা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি টেক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১০ বস্তা ভারতীয় ওষুধসহ দিনমোহন ত্রিপুরা নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়েছেন কালা ত্রিপুরা নামে আরেক চোরাকারবারি।
মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা সদর ইউপির ৭ নম্বর ওয়ার্ড সদাইপাড়া চৌধুরি ঘাট রামগড়গামী রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত দিনমোহন ত্রিপুরা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চাঁন মোহন ত্রিপুরার ছেলে। পলাতক কালা ত্রিপুরা তার সহোদর।
বুধবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া।
.png)
জানা যায়, মঙ্গলবার বিকেলে মাটিরাঙ্গা থানার এসআই মো. সাদ্দাম হোসেন ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১০ বস্তা ওষুধসহ দিনমোহন ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ওষুধের আনুমানিক মূল্য ৩১ লাখ ২৯ হাজার দুইশ টাকা।
মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, মাদক চোরাকারবারিসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। আটককৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!