ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

পাহাড়ে নতুন দিনে নতুন আলোয় বৈসু উৎসব

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি  
প্রকাশিত: ১৩:১৫, ১২ এপ্রিল ২০২৩
পাহাড়ে নতুন দিনে নতুন আলোয় বৈসু উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

‘নতুন দিনে নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি’ এ প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা গোমতি ইউনিয়নে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈসু ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেনের উদ্যোগে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ গোমতী উপ- আঞ্চলিক শাখার আয়োজনে একটি র‍্যালি গোমতি ইউনিয়ন চত্বর থেকে বের হয় আবার একই স্থানে এসে শেষ হয়।

গোমতি ইউনিয়ের বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক মিলন কান্তি ত্রিপুরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন। 

Advertisement

এ সময় গোমতি ইউপি চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন বলেন, প্রায় ২ যুগের অধিক সময় পর গোমতী ইউনিয়নে বৈসু ও বাংলা নববর্ষের অনুষ্ঠান হচ্ছে। ত্রিপুরা জনগোষ্ঠীর মনে আনন্দের বন্যা বয়ে বেড়াচ্ছে। এই উৎসবে সবার অংশগ্রহণে মুখরিত হবে গোমতী পাহাড়ি অঞ্চল। আনন্দ ভাগাভাগি করবে সব শ্রেণি-পেশার মানুষ। 

র‍্যালি শেষে গোমতি ইউনিয়ন পরিষদ চত্বরে ঐতিহ্যবাহী ত্রিপুরা জাতিগোষ্ঠীর গরিয়া নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্য উপভোগ করেন ত্রিপুরা সম্প্রদায় ছাড়াও অত্রাঞ্চলের সর্বস্তরের জনগণ। 
 
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলার সভাপতি ভাগ্যধন ত্রিপুরা, গোমতি ইউপি'র সাবেক সচিব অর্পণ কুমার ত্রিপুরা, গোমতি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. ওসমান গনিসহ অনেকে উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!