ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মাটিরাঙ্গায় বিশেষ মানবিক সহায়তা প্রদান

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩০, ১৩ এপ্রিল ২০২৩
মাটিরাঙ্গায় বিশেষ মানবিক সহায়তা প্রদান
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনে আর্ত-মানবিক সেবার উদ্দেশ্যে দুস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে অত্র জোন সদরে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫০ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে নতুন কাপড় প্রদান করা হয়। 

এ ছাড়াও অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মধ্যে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে বসবাসরত ৫০ জন দুস্থ অসহায় জনগণের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এসব নতুন কাপড় বিতরণ করা হয়।

Advertisement

এ সময়, মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক মো. কামরুল হাসান অত্র জোনের উপ-অধিনায়ক মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন। 

ঈদ এবং বৈশাখী উপহার সামগ্রী পেয়ে সাধারণ জনগণ আবেগ আপ্লুত হন এবং মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোন কর্তৃক এরকম মানবেতর কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলে। 

মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, শুরু থেকে মাটিরাঙ্গা জোন বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!