ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

রাঙ্গামাটিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তদান কর্মসূচি

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ২২ মে ২০২৩
রাঙ্গামাটিতে ফ্রি চক্ষু চিকিৎসা ও রক্তদান কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, জ্ঞান ভান্ডার পাঠাগার ও দায়রা শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে এ সব কার্যক্রমের উদ্বোধন করেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদিয়ার রাঙ্গামাটি সদর দায়রা শাখার আয়োজনে এসব কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রমে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ ব্যবস্থাপনা ও  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সহযোগিতা করে।

এ সময় শাহ্ এমদাদিয়া রাঙ্গামাটি শাখার পক্ষে মো. গোলাম রহমান জানান, রাঙ্গামাটিতে নতুন দায়রা শাখা উদ্বোধন উপলক্ষে এ সকল কার্যক্রমের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের অভিজ্ঞ ডা. দ্বারা ফ্রি চক্ষু চিকিৎসা দেওয়া হচ্ছে। দিনব্যাপী এই ফ্রি চিকিৎসা ও রক্তদান কর্মসূচি চলবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!