ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

মাটিরাঙ্গায় প্রথমবারের মতো ইভিএমে ভোট কাল

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৬, ২৪ মে ২০২৩
মাটিরাঙ্গায় প্রথমবারের মতো ইভিএমে ভোট কাল
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আমতলী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন কাল। প্রথমবারের মতো মাটিরাঙ্গা উপজেলায় ২৫ মে (বৃহস্পতিবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চলতি বছরের গত ১৭ ফেব্রুয়ারি ঐ ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেক স্ট্রোক করে মারা যাওয়ায় ওয়ার্ডটি শূন্য হয়। 

এদিকে আমতলী ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা থাকলেও ইভিএমে ভোট প্রদান করতে তারা প্রস্তুত রয়েছেন।

Advertisement

নির্বাচনে আছমত আলী ফুটবল, মোস্তফা কামাল তালা, আবুল কাশেম মোরগ, মোহাম্মদ আলী টিউবওয়েল প্রতীক নিয়ে অংশগ্রহণ করছেন।

জানা যায়, আমতলী হাকিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা ৩৫৫ জন, নারী ভোটারের সংখ্যা ৩৫৮ জন। মোট ভোটার সংখ্যা ৭১৩ জন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, প্রথমবারের মতো এ উপজেলায় ইভিএমে ভোট হলেও দুশ্চিন্তার কিছু নেই। সংশ্লিষ্ট সবাইকে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!