ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

রাঙ্গামাটিতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন 

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৩
রাঙ্গামাটিতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন 
ছবি: ডেইলি বাংলাদেশ

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাবো স্বপ্ন’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে শুরু হয়েছে স্কুল ক্যাম্পেইন। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার স্থানীয় বেসরকারি এনজিও গ্রীনহিল এর উদ্যোগে রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে ক্যাম্পেইনে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, গ্রীনহিল এনজিও এর কে-অর্ডিনেটর টিটু তালুকদার, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এইচ এম আনোয়ারুল হক, মো. ইউসুফ আলী, কবির আলম প্রমুখ। 

Advertisement

ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে করতে হলে সমাজে গণমান্য ব্যক্তি, নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। স্কুলে শিক্ষার্থীদের বাল্যবিয়ে বন্ধে ভূমিকা পালন করতে হবে এবং যার যার জায়গা থেকে বাল্যবিবাহ নিরোধে জরুরি প্রয়োজনে সরকারের হেল্পলাইন-১০৯, ৩৩৩ এবং ৯৯৯ এ ফোন দেয়ার জন্য বলা হয়েছে। নিজেদের সচেতন থাকতে হবে এবং আশেপাশের লোকজনকে সচেতন করতে হবে। 

বক্তারা আরো বলেন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। শিক্ষকদের প্রতি যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে বড় হওয়া কঠিন। বাল্যবিয়ে নিরোধের পাশাপশি শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে। পরে বাল্যবিয়ে প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠসহ ‘বাল্যবিবাহকে না বলুন’ প্লেকার্ড তোলে ধরান ইউএনও। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!