ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

ঈদযাত্রায় যেসব গ্যাজেট সঙ্গে রাখা জরুরি

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০০:৫৫, ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় যেসব গ্যাজেট সঙ্গে রাখা জরুরি
ছবি: অন্তর্জাল

দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের বাকি আছে ২ দিন। এরই মধ্যে অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরেছেন। অনেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে ঈদযাত্রায় স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কিছু দরকারি গ্যাজেট সঙ্গে রাখা জরুরি।

আর তাই কয়েকটি গুরুত্বপূর্ণ গ্যাজেটের তালিকা জেনে নিন-

Advertisement

> স্মার্টফোন সঙ্গে রাখুন। গুগল ম্যাপ, টিকিট বুকিং, এবং জরুরি যোগাযোগের জন্য ফোন অপরিহার্য।

> একটি পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন, যাতে ব্যাটারি শেষ হয়ে গেলেও ফোন চালু রাখতে পারেন।

> ইয়ারফোন বা ওয়্যারলেস ইয়ারবাডস দীর্ঘ যাত্রায় গান শুনতে বা কল ধরতে কাজে আসবে।

> এক্সট্রা চার্জিং কেবল ও অ্যাডাপ্টার সঙ্গে রাখুন।

> স্মার্টওয়াচ বা ফিটনেস ব্যান্ড সঙ্গে রাখা জরুরি। সময় দেখা, কল ও মেসেজের নোটিফিকেশন পাওয়া এবং হার্ট রেট মনিটর করার জন্য কাজে আসবে।

> পোর্টেবল ওয়াইফাই হটস্পট বা মডেম রাখতে পারেন।যদি রাস্তায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়, তাহলে পোর্টেবল মডেম বা হটস্পট ডিভাইস সঙ্গে রাখতে পারেন।

> মিনি ফ্যান বা হ্যান্ডহেল্ড কুলার রাখতে পারেন। গরমের মধ্যে আরাম পেতে হ্যান্ডহেল্ড ইলেকট্রিক ফ্যান কাজে লাগতে পারে।

> বিভিন্ন ধরনের চার্জিং পোর্টের জন্য মাল্টিপ্লাগ ও ট্র্যাভেল অ্যাডাপ্টার সঙ্গে রাখুন।

> ট্র্যাকার ডিভাইস যেমন: অ্যাপল এয়ারট্যাগ বা টাইল ট্র্যাকার রাখতে পারেন। ব্যাগ বা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেলে ট্র্যাক করতে সাহায্য করবে।

> পোর্টেবল এলইডি লাইট বা টর্চ রাখুন। রাতে ভ্রমণের সময় হঠাৎ লাইটের দরকার হলে কাজে আসবে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!