ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

৯৫ বছরে প্রথম জন্ম নিল ৫ বিরল পাখির ছানা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ৫ আগস্ট ২০২৬
৯৫ বছরে প্রথম জন্ম নিল ৫ বিরল পাখির ছানা
চিরিয়াখানায় জন্ম নেওয়া সেক্রেটারি বার্ডে ছানা

যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় সেক্রেটারি বার্ড প্রজাতির পাঁচটি ছানার জন্ম হয়েছে। চলতি সপ্তাহে ছানাগুলোর জন্মের খবর প্রকাশ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ৯৫ বছরের ইতিহাসে এই প্রথম ওই চিড়িয়াখানায় এ প্রজাতির ছানা ফুটেছে। এতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ উচ্ছ্বাস প্রকাশ করেছে।

Advertisement

আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী সেক্রেটারি বার্ড বিশ্বের অন্যতম বিরল শিকারি পাখি। গত কয়েক দশকে আবাসস্থল ধ্বংস ও অন্যান্য কারণে এদের সংখ্যা দ্রুত কমে যাওয়ায় আন্তর্জাতিকভাবে এ প্রজাতিকে সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সদ্য ফোটা ছানাগুলোকে বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে। পশুচিকিৎসক ও পরিচর্যাকারীরা সার্বক্ষণিক তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করছেন, যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বন্দি পরিবেশে এ প্রজাতির সফল প্রজনন অত্যন্ত কঠিন। তাই একসঙ্গে পাঁচটি ছানার জন্ম সংরক্ষণ কার্যক্রমে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

চিড়িয়াখানাটি আশা করছে, এই বিরল ছানাগুলো শুধু দর্শনার্থীদের আকর্ষণই বাড়াবে না, বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণ সম্পর্কেও মানুষের সচেতনতা বৃদ্ধি করবে।

সূত্র: আই টিভি

ডেইলি-বাংলাদেশ/এস আর
লিংক সফলভাবে কপি হয়েছে!