ইতিহাসের এই খাণ্ডবদাহন থেকে পেয়েছি পৃথিবী-সেরা
জ্ঞান—
এছাড়া আর কোনো অস্ত্রবিদ্যা জানা নেই আমার…
এই মবরাজ্যের দগেদগে ঘা থেকে উত্থিত হয় আজো হায়েনাদের হাসি…
প্রতি ইঞ্চি মাটির হাহাকারে ব্যাপ্ত ঐ সম্ভাবনার
শেকড় থেকে শব্দই আমার সঞ্চিত শক্তি ও সাহস…
.png)
বাহান্নোর কণ্ঠে আজো তাই কথা বলি বাংলা ভাষায়
মুক্তিযুদ্ধের কবিতা লিখি মানিকগঞ্জের মায়ের কান্নায়!
নয় মাসের রক্ত-বন্যা আর অগ্নিদাহ থেকে পেয়েছি
লাল-সবুজ পতাকার এই দেশ, মহান একাত্তরে!
তবু একথা বলি না সহসাই আর—-বরং বলি,
বই যেমন আজীবন বয়ে বেড়ায় তার নাম—
বাংলাদেশ বয়ে বেড়ায় শেখ মুজিবের ধাম!