ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

রৌদ্রদগ্ধ দুপুরের দহন

সাকিব আল-আমিন
প্রকাশিত: ১৬:৫৪, ১৯ আগস্ট ২০২৬
রৌদ্রদগ্ধ দুপুরের দহন
ভাঙা শিলালিপির গা বেয়ে ধূলোর মতো ছড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস﹔কান্নারা মিশে যায় এই রৌদ্রপীড়িত﹐ দিকভ্রান্ত নিস্তব্ধতার পরতে পরতে

এইসব খাঁ খাঁ করা রৌদ্রদগ্ধ দুপুরে তোমার কথা মনে পড়লে﹐

আমার দু’চোখ ভেঙে যাওয়া নদীর মতো হাহাকার করে ওঠে—
ঝরঝর করে﹐ অশ্রুর মতো নেমে আসে অভিমানী জ্বর।

Advertisement

আকাশ নিজের বুক খুলে﹐গাঢ় শ্যাওলা-ঢাকা মেঘের ভারে কাঁপতে কাঁপতে সদ্য দাঁড়ানো শিশুর মতো—
আছড়ে পড়ে মাটির হৃদয়ে।

বুকের ভেতর জমে থাকা অজস্র কষ্টগুলো সহস্রাব্দের নিভে যাওয়া আগ্নেয়গিরির মতো হঠাৎ নড়ে ওঠে—
নীরবতার পাথর ভেঙে﹐ উথলে আসে দগ্ধ আর্তনাদ হয়ে।

ভাঙা শিলালিপির গা বেয়ে ধূলোর মতো ছড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস﹔কান্নারা মিশে যায় এই রৌদ্রপীড়িত﹐
দিকভ্রান্ত নিস্তব্ধতার পরতে পরতে— 
যেখানে তোমার না থাকা﹐ নিস্তব্ধ দুপুরের সূর্যের চেয়েও বেশি দহন ছড়ায়।

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!