ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

রব্বানী চৌধুরী-এর ছড়া "দেশের জন্য"

রব্বানী চৌধুরী
প্রকাশিত: ১৭:৫৭, ২৩ আগস্ট ২০২৬
রব্বানী চৌধুরী-এর ছড়া "দেশের জন্য"
ভালো লোকের মরণ হয় / খারাপগুলো মরে না  /দুর্নীতি তাই সরে না!/    সত্য বলা ভয় করে সব/ সত্যকথা পড়ে না/  দুর্নীতি তাই সরে না!  

১.

দেশের জন্য করো কিছু দেশের জন্য করো 
দেশের বুকে শান্তি এলে দেশটা হবে বড়। 

বড় বড় দেশের কথাই ভাবতে পারো তুমি  
দেশের স্বার্থে ছাড়ে না কেউ এক ইঞ্চিও ভূমি।   

Advertisement

বিরোধী ও সরকারি সব দেশের স্বার্থে এক 
বিশ্বটাকে চোখ বুলিয়ে সব বাঙালি দেখ! 

নিজের স্বার্থ চায় না যারা দেশের স্বার্থ ভাবে 
তাঁদের নামটা যুগ-যুগান্তের  ইতিহাসেই পাবে।  
 
জালিমগুলো ধ্বংস হয় পায় না কোন মান  
সেবাকারী মানুষ পায় জগতের সম্মান।   

২.

রক্ত দিয়ে দেশ পেয়েছি
শক্ত হাতে ধরো 
মানুষ তুমি মানুষ হয়ে 
দেশের সেবা করো। 

কুচালাকি, ষড়যন্ত্র 
এসব থেকে সরো 
নিজের স্বার্থ বাদ দিলে 
সত্যি হবে বড়ো। 

৩.

ভালো লোকের মরণ হয় 
খারাপগুলো মরে না 
দুর্নীতি তাই সরে না!   

সত্য বলা ভয় করে সব
সত্যকথা পড়ে না 
দুর্নীতি তাই সরে না!  

দিনদুপুরে মানুষ কোপায় 
খুনিকে কেউ ধরে না 
দুর্নীতি তাই সরে না! 

নির্দোষীরা জেলে যায় 
দোষীর বিচার করে না
 দুর্নীতি তাই সরে না! 
দুর্নীতিটা ভাগাও 
স্বদেশপ্রেম জাগাও!  

ডেইলি-বাংলাদেশ/এস এম
লিংক সফলভাবে কপি হয়েছে!