ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬, ২০ অক্টোবর ২০২৬
বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে
সংগ্রহীত ছবি

ডেমরা ডিআরএস (DRS)-এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ডেমরা ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশ পর্যন্ত এলাকা। মেরামত কাজ চলাকালে সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!