ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

জেনে নিন আজকের ইফতারির সময়সূচি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ৩ এপ্রিল ২০২২
জেনে নিন আজকের ইফতারির সময়সূচি
ফাইল ছবি

মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র মাহে রমজানের আজ (রোববার) প্রথম দিন। সময়সূচি অনুযায়ী, ৩ এপ্রিল প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর রাত ৪টা ২৭ মিনিট ও ইফতারির সময় সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সেহরি ও ইফতারের সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে। 

Advertisement

গত ৫ মার্চ ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৩ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি ফাউন্ডেশনের ওয়েবসাইটে www.islamicfoundation.gov.bd প্রকাশ করা হয়।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!