উত্তর: রমজানে একাধিকবার গোসল করা জায়েজ। এতে কোনো অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজা রেখে গরমের কারণে কিংবা পিপাসায় মাথার উপর পানি ঢালতেন।
ইবনে উমর (রা.) রোযা রেখে তার কাপড় পানিতে ভেজাতেন—গরম বা পিপাসার কষ্ট কিছুটা লাঘব করার জন্য। জলীয় বাষ্প কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। কেননা সেটি এমন কোনো পানি নয়, যা পাকস্থলিতে পৌঁছে।[
.png)
ফাযিলাতুশ শাইখ মুহাম্মদ বিন উছাইমীন (রহ.) - ফাতাওয়া ইসলামিয়্যা (২/১৩০)