[ ধর্ম ]
প্রলঙ্করী বন্যায় টিকে রইল মসজিদের সুদৃশ্য মিনার
ছবি: সংগৃহীত
প্রলঙ্করী বন্যায় গত বছর মসজিদটি ভেসে গেছে। তবে দাঁড়িয়ে রয়েছে তার সুদৃশ্য মিনার। এ বছরের বন্যাকেও চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে রয়েছে মিনারটি।
রোববার আনাদোলু জানায়, তুরস্কের উত্তরাঞ্চলীয় কাসতামোনু প্রদেশের চাইদোজু গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, পরপর দু’বছর বন্যা হয় দেশটির কাসতামোনু প্রদেশে। এতে মসজদটি ভেসে গেলেও রয়ে গেছে মিনারটি। গত বছরের ১১ আগস্টে মসজিদটি ভেসে যায়। এ সময় ভেসে যায় ওই গ্রামের আরো ১১টি বাড়ি। মসজিদটি ১৯৮১ সালে নির্মাণ করা হয়েছিল।
দেমিরবাশ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, পরপর দুই বছর ভয়ঙ্কর বন্যা সত্ত্বেও মসজিদের মিনারটি দাঁড়িয়ে রয়েছে।
.png)
আরসালান নামের একজন বলেন, গত বছর ও এ বছরের বন্যায় এলাকার অনেক ঘরবাড়ি ও মসজিদটি ক্ষতিগ্রস্ত হলেও দাঁড়িয়ে রয়েছে মিনারটি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!