ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

বড় মেয়ের জন্য ছোট মেয়ের বিয়ে আটকে রাখা নিয়ে যা বলে ইসলাম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ৩০ সেপ্টেম্বর ২০২২
বড় মেয়ের জন্য ছোট মেয়ের বিয়ে আটকে রাখা নিয়ে যা বলে ইসলাম
ফাইল ছবি

প্রশ্ন: বড় মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত ছোট মেয়ের বিয়ে আটকে রাখা কি পিতার ওপর আবশ্যক?

উত্তর: যদি ছোট মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে তাহলে পিতার জন্য ছোট মেয়ের বিয়েকে এই যুক্তিতে আটকে রাখা নাজায়েয যে বড় মেয়ের বিয়ে অবশ্যই ছোট মেয়ের আগে হতে হবে। বরঞ্চ এটি আম মানুষের তৈরীকৃত প্রথা; শরিয়তে এর কোন ভিত্তি নেই। তারা মনে করে যে, এতে করে বড় মেয়ের ক্ষতি হয়। যদি তাদের এই ধারণা সঠিক হয় তাহলে এটি করলে তো ছোট মেয়েরও ক্ষতি হয়। হাদিসে এসেছে: “ক্ষতি করা নয় এবং পাল্টাপাল্টি ক্ষতি করাও নয়”।

[আল-মুনতাক্বা মিন ফাতাওয়াশ শাইখ সালিহ আল-ফাওযান (৩/১৫২)]

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!