ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০, ১৫ জানুয়ারি ২০২৩
আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব
ফাইল ফটো

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। রোববার সকাল ৯টা ৫৭ মিনিটে মোনাজাত শুরু হয়। ২০ মিনিট স্থায়ী মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের।

মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করেন তিনি।

শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় আগের রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌঁছাতে ব্যর্থ হন। বসে পড়েন রাস্তায়, খোলা মাঠে বা বাসার ছাদে কিংবা যানবাহনেই! তবুও তাদের কোনো আক্ষেপ নেই। আখেরি মোনাজাতে যে কোনোভাবে অংশ নিতে পেরেই তারা খুশি।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।

Advertisement

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!