[ ধর্ম ]
কোরআনের সর্বপ্রথম-সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি?
ছবি: অন্তর্জাল
পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম অবতীর্ণ আয়াত হলো সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত- (১) ‘পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ (২) ‘সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে’ (৩) ‘পড় এবং তোমার প্রভু বড়ই দয়ালু’ (৪) ‘যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন’ (৫) ‘তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না’। (সূরা: আলাক, আয়াত: ১-৫; বুখারি হা/৪৯৫৩, মুসলিম হা/১৬০, মিশকাত হা/৫৮৪১; ফাৎহুল বারী ১/২৩, হা/৩)
আর কোরআনুল কারিমের সর্বশেষ অবতীর্ণ আয়াত সম্পর্কে মতভেদ থাকলেও সর্বাধিক প্রসিদ্ধ মত হলো- সূরা বাকারার সর্বশেষ ২৮১ নম্বর আয়াত- ‘আর তোমরা ভয় কর সেই দিনকে, যেদিন তোমরা পুনরায় ফিরে যাবে আল্লাহর কাছে। অতঃপর প্রত্যেকেই তার কর্মফল পুরোপুরি পাবে। আর তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না’খ (সৈয়ূত্বী, আল-ইৎক্বান ১/৩৫ পৃঃ)।
উল্লেখ্য, শেষোক্ত আয়াত সম্পর্কে ইমাম কুরতুবী বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করে বলেন, এটিই হলো সর্বাধিক পরিচিত, বহু সূত্রে বর্ণিত, সর্বাধিক বিশুদ্ধ ও সবচেয়ে প্রসিদ্ধ। যা রাসূল (সা.) এর মৃত্যুর ৭ বা ২১ দিন পূর্বে নাজিল হয় (তাফসীর বাকারা ২৮১ আয়াত) ইবনু হাজার (রহ.)ও এটাকে সর্বাধিক বিশুদ্ধ বলে মত পোষণ করেছেন (ফাৎহুল বারী হা/৪৩৭৮-এর পূর্বে, ৮/৩১৭)
.png)
সূত্র: মাসিক আত-তাহরীক
ডেইলি-বাংলাদেশ/জিআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!