বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইটে তাদের হজে পাঠানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, হজ ফ্লাইট শেষ হয়ে যাওয়ায় ২১ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কোনো এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করতে রাজি না হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এগিয়ে আসে।
.png)
তিনি আরো জানান, সবার সহযোগিতায় সৌদি আরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বিমানের শিডিউল ফ্লাইটে ২১ জন হজযাত্রীকে পরিবহন করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ১২ জুন সবশেষ হজ ফ্লাইট পরিচালনা করে বলেও জানান তিনি।