ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]
রবিউল আওয়াল মাসের ৪র্থ জুমা

মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪
মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ শুক্রবার সৌদি আরবে ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং মোতাবেক আরবি হিজরি সন ১৪৪৬ এর রবিউল আওয়াল মাসের ২৪ তারিখ। দেশটিতে রবিউল আওয়ালের ৪র্থ জুমা অনুষ্ঠিত হবে।

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম ও কারি।

মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

Advertisement

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল জুহানী। তিনি ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেন।

তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন।

২০০৭ সালের জুলাই মাসে মক্কার মসজিদে হারামের ইমাম হিসেবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববী ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি বিশ্বব্যাপী।

মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়েখ ড. খালিদ ইবনে সুলাইমান ইবনে আবদুল্লাহ আল মুহান্না। ১৯৭৬ সালে সৌদি আরবের আল আহসায় জন্মগ্রহণ করেন। তার বাবা শায়েখ সুলাইমান ইবনে আব্দুল্লাহও স্বনামখ্যাত একজন আলেম এবং রিয়াদের পাবলিক কোর্টের বিচারক ছিলেন।

ড. আল মুহান্না কোরআনের হাফেজ। শৈশবেই তিনি পবিত্র কোরআন হিফজ করেছেন। ১৯৯৭ সালে ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগ থেকে অনার্স করেন। ২০০৩ সালে মাস্টার্স করেন। ২০০৯ সালে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি শায়েখ আব্দুল্লাহ বিন বাজ (রহ.) ও শায়েখ আব্দুল্লাহ বিন আকিলের (রহ.) সরাসরি ছাত্র।

ড. খালিদ আল মুহান্না অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালে তিনি ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন বিভাগের প্রভাষক নিযুক্ত হন। ২০০৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হন।

এখন তিনি মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!