ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]
রবিউস সানি মাসের ৩য় জুমা 

মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৮, ১৮ অক্টোবর ২০২৪
মসজিদে হারাম ও নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ছবি: অন্তর্জাল

আজ শুক্রবার সৌদি আরবে ১৮ অক্টোবর, ২০২৪ ইং মোতাবেক আরবি হিজরি সন ১৪৪৬ এর রবিউস সানি মাসের ১৫ তারিখ। দেশটিতে আজ রবিউস সানি ৩য় জুমা অনুষ্ঠিত হবে।

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববীতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত ২ আলেম ও কারি।

মসজিদুল হারামে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

Advertisement

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তার বাবার নাম জামিল, দাদার নাম হাসান। ১৯৬৫ সালে তিনি সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৯৬ এবং ২০০২ সালে।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে মসজিদে হারামের খতিব নিযুক্ত হন।

তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট।

মসজিদে নববীতে আজ জুমার নামাজ পড়াবেন যিনি

আজ মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আহমেদ তালিব হামিদ। সুললিত কুরআন তেলওয়াতের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ। ১৯৮০ সালে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালিব, দাদার নাম হামিদ।

শায়খ তালিব হামিদ ইসলামিক ইউনিভার্সিটি অব ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ থেকে ইসলামি আইনে বিএ ডিগ্রি অর্জন করেছেন এবং সৌদি আরবের হাই জুডিশিয়ারি কাউন্সিল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি এখন মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে কর্মরত রয়েছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!