ধার করা মোবাইলে নির্মাণ হয় আলোচিত সেই চলচ্চিত্র
নাইজেরিয়ার কাদুনা শহরের নয়জন কিশোর ২০১৬ সালে সাই-ফাই (সায়েন্স ফিকশন) চলচ্চিত্র নির্মাণ শুরু করে। এ জন্য তারা পরিবারের সদস্যদের কাছ থেকে স্মার্টফোন ধার নেয় এবং কাঠ দিয়ে তৈরি করে ট্রাইপড। তিন বছর পর তাদের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ব্যাপক আলোচনায় আসে। লাখ লাখ মানুষ সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখেছে। এমনকি হলিউডের অনেক তারকার নজরেও পড়েছে এটি।
দামিলোলা ওডুওলোউ নাইজেরিয়ায় তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সেই নির্মানের গল্পটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসিকে দ্য ক্রিটিকস কম্পানির গডউইন জসিয়াহ বলেন, আমরা চেয়েছিলাম নাইজেরিয়ার গল্পগুলো পশ্চিমা কায়দায় তুলে ধরতে। বিশেষ করে আমরা নলিউডে হলিউডের মতো কিছু করতে চেয়েছিলাম। আমরাই ক্রিটিকস কম্পানি। আমরা কাদুনার একদল কিশোর চলচ্চিত্রনির্মাতা। সাই-ফাই ঘরানার চলচ্চিত্র নির্মাণ করি আমরা।
.png)
আরো পড়ুন : চীন কেন নকল চাঁদ বানালো?
ওই দলের সদস্য রেমন্ড ইউসুফ জানায়, রিডেমশন নামে আমরা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করি। ২০১৬ সালে এটি মুক্তি দেওয়া হয়। আমরা চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে বেশি কিছু জানি না। সে কারণে মজার ছলে আমরা কিছু একটা করার চেষ্টা করেছি। তবে আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি, যা মানুষের মধ্যে ভাবনা তৈরি করবে।
তার পরেই আসে খ্যাতি। এ কিশোরদের খ্যাতি পাইয়ে দেয় ‘চেজ’ নামক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইউটিউবে অল্প সময়ের মধ্যে এটি ১০ লাখের বেশি মানুষ দেখেছে।
ওই দলের আরেক সদস্য বলেছে, চেজ নির্মাণ করা হয়েছে মোবাইল ব্যবহার করে। এমনকি সেই মোবাইলও তাদের কারো নয়; ধার করা।
আরো পড়ুন : যে কারণে ভাসমান সৌরবিদ্যুৎ প্যানেল নির্মাণ করলো সিঙ্গাপুর
চলচ্চিত্র নির্মাতা কেমি আদিতিবার নজরে পড়েন ওই কিশোররা। তাদের কাজে প্রয়োজনীয় অর্থ সংগ্রহে সহায়তা করেন তিনি। পরে হলিউডের অন্য অনেক তারকা তাদের সহায়তা করেন।
পরবর্তী সময়ে উন্নত ক্যামেরা ব্যবহারের সক্ষমতা তৈরি হলেও ক্রিটিকস কম্পানির কিশোররা তাদের অতীত ভুলে যেতে চায়নি। সে কারণে মোবাইল দিয়েই দৃশ্য ধারণ অব্যাহত রেখেছে। মোবাইল দিয়েও যে সবাইকে অবাক করে দেওয়া যায়, সেটা তারা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে।
সূত্র : বিবিসি।