মহাকাশ থেকে পড়া ছোট, বড় বা মাঝারি সাইজ যেমনই হোক না কেন, শিলা পৃথিবীতে পড়লে গর্তের সৃষ্টি হয়। সম্প্রতি বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা একটি নতুন গর্ত আবিষ্কার করেছেন, যা ডাইনোসর শেষ হওয়ার সময়ই পৃথিবীতে তৈরি হয়েছিল। তাদের বিশ্বাস, শিলাটি লাখ লাখ বছর আগে পৃথিবীতে পড়েছিল।
পশ্চিম আফ্রিকার গিনির উপকূলে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটারেরও বেশি নিচে গর্তটি লুকিয়ে ছিল। সমুদ্রের তলদেশের গভীরতার কারণে এতদিন এই গর্ত আবিষ্কার করা যায়নি। স্কটল্যান্ডের এডিনবার্গের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের ড. উসদিন নিকলসন এই গর্তটির নাম দিয়েছেন ‘নাদির ক্রেটার’। এই গর্তটি ডাইনোসর ধ্বংসকারী দৈত্যাকার শিলার থেকে অনেকটাই ছোট।
.png)
গর্তটির আয়তন ৮ কিলোমিটার। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটি যেখান থেকে তৈরি হয়েছে তার আয়তন ০.৪ কিলোমিটার। ড. নিকলসনের কথায়, এই ধরনের আবিষ্কার পৃথিবীর আলট্রাসাউন্ডের মতো। আমি আমার জীবনের ২০ বছর তাদের সন্ধানে কাটিয়েছি। আজকের আগে এমন কিছু দেখিনি। ‘নাদির ক্রেটারের’ আকার পৃথিবীর অন্যান্য গর্তের মতোই। এটির মাঝখানে গভীর এবং এর চারদিকে উঁচু মাটি রয়েছে। ভূমিকম্পের কম্পন নিশ্চয়ই এর সংঘর্ষের কিছুটা দূর থেকেই অনুভূত হয়েছিল।
যে মহাকাশ শিলা ডাইনোসরদের হত্যা করেছিল, তা মেক্সিকো উপসাগরে পড়ে চিক্সউলুব ক্রেটার তৈরি করেছিল। বিজ্ঞানীরা ধারণা করেন, এই শিলাটির প্রস্থ প্রায় ১২ কিলোমিটারের কাছাকাছি। এই কারণেই প্রায় ২০০ কিলোমিটার প্রশস্ত একটি গর্ত তৈরি হয়েছিল। বিজ্ঞানীদের বিশ্বাস, এই গ্রহাণুর সংঘর্ষের ফলে একটি বড় সুনামি হয়েছিল এবং অনেক বনে ভয়াবহ আগুন লেগেছিল। এবং এর ফলেই পৃথিবীর অনেক ধ্বংসাবশেষ মহাকাশে চলে গেছে।
সূত্র: https://www.hw.ac.uk/news/articles/2022/five-mile-asteroid-impact-crater-found-below.htm