ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

কিছুক্ষণ পরই সূর্যগ্রহণ, খালি চোখে দেখলেই বিপদ

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২৫ অক্টোবর ২০২২
কিছুক্ষণ পরই সূর্যগ্রহণ, খালি চোখে দেখলেই বিপদ
ফাইল ছবি

আজ সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে।

অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। এক্সরে ফিল্ম, নেগেটিভ, ভিডিও -অডিও ক্যাসেটের ফিতা, সানগ্লাস, ঘোলা বা রঙিন কাচে এসব ক্ষতিকর অতিবেগুনি ও অবলোহিত রশ্মি আটকায় না। তাই কোনোক্রমেই এগুলো দিয়ে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা যাবে না। 

খালি চোখে সূর্যগ্রহণ দেখলে সৌর রেটিনোপ্যাথি হতে পারে। আলোর এই এক্সপোজার রেটিনার (চোখের পেছনে) কোষগুলোর ক্ষতি করতে পারে বা এমনকি ধ্বংস করেও দিতে পারে। এক্ষেত্রে চোখে কোনো ব্যথা না হলেও অন্ধত্ব, বিকৃত দৃষ্টি, পরিবর্তিত রং ইত্যাদি সমস্যা হতে পারে। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করারকয়েক ঘণ্টা থেকে কয়েকদিন সময় লাগতে পারে চোখের দৃষ্টিতে সমস্যা হয়েছে কি না তা বুঝতে। আপনি যদি সূর্যগ্রহণ দেখার পর চোখে কোনো পরিবর্তন দেখেন তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Advertisement

যেভাবে সূর্যগ্রহণ দেখা নিরাপদ-

১. ১৩ ও ১৪ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস বা আর্ক গ্লাস দিয়ে নিরাপদে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করুন। 

২. ১১ গ্রেডের ওয়েল্ডিং গ্লাস দিয়েও সূর্যগ্রহণ দেখা যাবে। সে ক্ষেত্রে দুটি গ্লাস একত্র করে তার পর দেখতে হবে। 

৩. কোনো ফিল্টার দিয়েই একনাগারে বেশিক্ষণ সূর্যের দিকে তাকানো যাবে না।  

৪. সোলার ফিল্টার ছাড়াও পিনহোল ক্যামেরা দিয়ে কোনো স্ক্রিনের ওপর সূর্যের প্রতিবিম্ব ফেলে সূর্যগ্রহণ দেখতে পারেন। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!