ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

বছরের দীর্ঘতম দিন আজ, কেন দিনটি বড় হয়?

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২, ২১ জুন ২০২৩
বছরের দীর্ঘতম দিন আজ, কেন দিনটি বড় হয়?
২১ জুন দিনটি যেভাবে বড় হয়। ছবি: সংগৃহীত

নিশ্চয় ছোট থেকেই জেনে আসছেন, প্রতি বছর ২১ জুন দিনটি বছরের দীর্ঘতম দিন, আর ২২ ডিসেম্বর দীর্ঘতম রাত। সেই হিসেবে বছরের দীর্ঘতম দিনটি আজ। কিন্তু আজকের দিনটা কেন বড়?

সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় একদিকে একটু হেলে থাকে। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছে আসে, কখনো দক্ষিণ গোলার্ধ। আর আজ উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছে থাকায়, আজকের দিনটি সবচেয়ে বড়।

কেন এই ছেদ? কেন আজ লম্বা সময় ধরে দিন থাকবে? 

Advertisement

কর্কট আর মকর নামে দুটি ক্রান্তি রেখা চলে গেছে পৃথিবীর ওপর দিয়ে। আর ওদের মধ্যে দিন কতোটা বড় হবে সেটা ঠিক করে দেয় কর্কটক্রান্তি রেখা। ওটাকে উত্তরের রেখাও বলা হয়। ২১ জুন সকাল আর সন্ধ্যার সূর্যটা সবচাইতে বেশি হেলে থাকবে ওই উত্তরেই। আর ঠিক দুপুরবেলা সূর্য থাকবে কর্কটক্রান্তি রেখার একেবারে মাঝ বরাবর।

বছরের দীর্ঘতম দিন আজ, কেন দিনটি বড় হয়?

অনেকগুলো নাম আছে। পৃথিবীর মানুষেরা কেউ একে বলে কর্কটক্রান্তিদিবস, কেউ বলে অয়ন দিবস। ইংরেজিতে একে পালন করা হয় সামার সলস্টিস ডে হিসেবে। এই দিবসে সূর্য আকাশে থাকবে মোট ১৩ ঘণ্টা ৩৭ মিনিট। সলস্টিস ল্যাটিন শব্দ। sol মানে সূর্য এবং sisterer মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকা। তা সে যতই আজকে দাঁড়িয়ে থাকুক পৃথিবীর নিয়মে উত্তর গোলার্ধে আজকের পর থেকে ছোট হওয়া শুরু করবে দিন, আর রাত হবে বড়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: সূর্য
লিংক সফলভাবে কপি হয়েছে!