ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

পৃথিবীর ৯৯ ভাগ মানুষ আজ একই সঙ্গে দিনের আলো দেখবে

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৩:২৬, ৮ জুলাই ২০২৩
পৃথিবীর ৯৯ ভাগ মানুষ আজ একই সঙ্গে দিনের আলো দেখবে
ছবি: সংগৃহীত

বিশ্বের জনসংখ্যা এখন প্রায় ৭৮৭ কোটি। এর মধ্যে ৭৮০ কোটি মানুষই আজ অল্প সময়ের জন্য একই সঙ্গে দিনের আলোতে থাকবে। শুনতে অবাক হলেও প্রায় প্রতি বছরই এমন একটি দিন আসে। যেদিন বিশ্বের জনসংখ্যার মাত্র এক শতাংশ মানুষ ব্যতীত প্রায় সবাই সূর্যালোকের নিচে থাকে। বিস্ময়কর দিনটি আজ।

শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১৫ মিনিটে ইস্টার্ন টাইম সকাল ৭ টার পরে প্রায় এক মিনিটের জন্য একই সময়ে পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে আলো পৌঁছাবে। যদিও সবাই সূর্যের রশ্মির একই তীব্রতা অনুভব করবে না। কারণ ওই সময় কোথাও ভোর, কোথাও সকাল, কোথাও মধ্যাহ্ন, কোথাও দুপুর, কোথাও বিকাল, কোথাও সন্ধ্যা। 

ওই সময় জাপানের পূর্ব অংশে বসবাসকারী লোকেরা সন্ধ্যা নামার অপেক্ষায় থাকবে। বাংলাদেশে শুরু হবে পড়ন্ত বিকেল। ঠিক সে সময়  ক্যালিফোর্নিয়ার পশ্চিমে বসবাসকারী লোকেরা কেবল ভোরের আলোর অস্পষ্টতম ঝলক দেখতে পাবে। 

টাইম অ্যান্ড ডেট তাদের গবেষণায় দাবি করে যে, বিশ্বের জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষ এক সঙ্গে সূর্যের আলোর নিচে ছিল। যার মধ্যে ৮৩ শতাংশ মানুষ সরাসরি দিনের আলোর মধ্যে ছিল। বাকিরা ১৬ শতাংশের কেউ ভোর ও কেউ গোধূলি লগ্নের আলোর মধ্যে ছিল। 

বিস্ময়কর সেই সময়ে কোন দেশ কোন অবস্থায় থাকবে-

  • ফিলিপাইন (লুজন) - সন্ধ্যা ৭:১৫ মিনিট
  • ভিয়েতনাম (হ্যানয়) - সন্ধ্যা ৬:১৫ মিনিট 
  • বাংলাদেশ (ঢাকা) - বিকেল ৫:১৫ মিনিট
  • সৌদি আরব (রিয়াদ) - দুপুর ২:১৫ মিনিট
  • জিম্বাবুয়ে (হারারে) - দুপুর ১:১৫ মিনিট
  • আলজেরিয়া (আলজিয়ার্স) - মধ্যাহ্ন ১২:১৫ মিনিট
  • ইংল্যান্ড (গ্রিনিচ) - সকাল ১১:১৫ মিনিট
  • সেনেগাল (ডাকার) - সকাল ১১:১৫ মিনিট 
  • ব্রাজিল (ব্রাসিলিয়া) - সকাল ৮:১৫ মিনিট 
  • যুক্তরাষ্ট্র (ড্যালাস) - সকাল ৭:১৫ মিনিট
  • যুক্তরাষ্ট্র (শিকাগো) - ভোর ৬:১৫ মিনিট
  • কানাডা (রেজিনা) - ভোর ৫:১৫ মিনিট

পৃথিবী নিজ অক্ষে ২৩.৫ ডিগ্রি আনত এবং কক্ষপথে এই বিশেষ অবস্থান ও দিনের দৈর্ঘ্য তুলনামূলক বেশি বলে দিনের অর্ধাংশে বেশিরভাগ দেশ পড়ে। তাই ৯৯ শতাংশ মানুষ একসঙ্গে সূর্যের আলোর নিচে থাকবে। সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!