ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিজ্ঞান বিস্ময় ]

‘নিশিমুরা ধূমকেতু’, দেখা যাবে খালি চোখে 

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৩
‘নিশিমুরা ধূমকেতু’, দেখা যাবে খালি চোখে 
ছবি: অন্তর্জাল

‘নিশিমুরা ধূমকেতু’, পৃথিবীর খুব কাছাকাছি আসে ৪৩৭ বছর পর একবার। আর যখনই এটি পৃথিবীর কাছে আসে, তখন একে খালি চোখে দেখা যায়। এর জন্য প্রয়োজন হবে না কোনো টেলিস্কোপের।

তাই যারা আকাশের খবর রাখেন, তারা আজ অর্থাৎ ১২ সেপ্টেম্বর আকাশের দিকে চোখ রাখতে পারেন।

এক মাস আগে আবিষ্কৃত নিশিমুরা নামের এই ধূমকেতু আজ পৃথিবী অতিক্রম করবে। এ সময় সবুজ ধূমকেতুটি খালি চোখে দেখা যাবে বলে বলছে বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়।

Advertisement

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (১১ আগস্ট) রাতে প্রথম এই ধূমকেতুর সন্ধান পান জাপানি জ্যোতির্বিদ হিদিও নিশিমুরা। তিনি অত্যাধুনিক একটি টেলিস্কোপ ক্যামেরার মাধ্যমে ধূমকেতুটির ছবি তোলেন। তাই এটির নামকরণ তার নামেই করা হয়। বরফ ও শিলার এই গোলাকার ধূমকেতুটি আকারে এক কিলোমিটার।

বিজ্ঞানীরা বলছেন, আজ মঙ্গলবার (১২ আগস্ট) পৃথিবী থেকে ১২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে নিশিমুরা পৃথিবীকে অতিক্রম করবে। এ সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার মাইল। ধূমকেতু নিশিমুরা পৃথিবী থেকে আবার দেখা যাবে প্রায়  ৪৩৭ বছর পর।

জ্যোতির্বিদেরা বলছেন, খালি চোখে দেখা যাবে নিশিমুরা। প্রয়োজন হবে না টেলিস্কোপের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, সৌরজগৎ অতিক্রমের সময় আরও উজ্জ্বল হয়ে উঠবে নিশিমুরা।

এছাড়া, প্যারিস অবজারভেটরির জ্যোতিঃ পদার্থবিদ নিকোলাস বিভার এই ঘটনাটিকে ব্যতিক্রমী একটি ঘটনা হিসেবে আখ্যায়িত করেন। সন্ধানের পর পর এত দ্রুত কোনো ধূমকেতুকে এত পরিষ্কার ভাবে দেখতে পারার এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

প্রতিবেদনে আরো বলা হয়, অধ্যাপক ব্রাড গিবসন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের জ্যোতিঃ পদার্থবিদ্যা বিষয়ক কেন্দ্রের পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি বলি যে ধূমকেতু নিশিমুরা দেখার সুযোগ জীবনে একবারই আসে তাহলে বোধ হয় আমি বাড়িয়ে কিছু বলছি না’।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!