মঙ্গলবার ঢাকায় ‘শস্য পর্যবেক্ষণ এবং ফসলের ক্ষতির মূল্যায়নের জন্য ড্রোন এবং স্যাটেলাইট চিত্রের ব্যবহার’ শীর্ষক সাত দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতর ও এডিবি যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে। প্রশিক্ষণ পরিচালনা করছেন ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ফর দ্য সেমি-অ্যারিড ট্রপিকসের (আইসিআরআইএসএটি) প্রখ্যাত ভূ-স্থানিক বিশেষজ্ঞরা।
.png)
প্রশিক্ষণার্থীরা ফসলের ক্ষয়ক্ষতি শনাক্তকরণের জন্য ভৌগোলিক তথ্য সিস্টেম (জিআইএস) এবং রিমোট সেন্সিং বিশ্লেষণের ওপর চার দিনের প্রশিক্ষণ পাবেন। এরপর মোবাইল ডিভাইস ব্যবহার করে গ্রাউন্ড ডাটা সংগ্রহের পদ্ধতি শিখতে সিলেটে তিন দিনের মাঠ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন তারা।
প্রশিক্ষণ শেষে এডিবি ও কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে যৌথ প্রতিবেদন তৈরি করবে।