[ খেলা ]
পাকিস্তান দলকে উৎসাহ দিলেন সানিয়া মির্জা!
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবার দারুণ জয় পায় পাকিস্তান। জয়ের পরে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা টুইটারে দলকে উৎসাহ দিয়ে টুইট করেন। সেখানে অনুপ্রেরণামূলক বার্তা দেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া।
টুইটারে সানিয়ে লেখেন, ‘এমন অবিশ্বাস্য অসামান্য খেলাই হতে পারে।’
এর আগে সানিয়া পাক-ভারত ম্যাচ নিয়ে আপত্তিকর বিজ্ঞাপনের ব্যাপারেও সরব ছিলেন। তিনি ওই বিজ্ঞাপনের নিন্দা করে পোস্টও দিয়েছিলেন। তিনি সবাইকে খেলাকে খেলার জায়গায় রাখারও অনুরোধ করেছিলেন তখন।
.png)
এবারের বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম পাঁচ ম্যাচে তিনটিতে পরাজয় তাদের। ইংল্যান্ডের সঙ্গে ড্র। জয় কেবল একটিতে। কিন্তু রোববার লর্ডসে দক্ষিণ আফ্রিকা ও বুধবার বার্মিংহ্যামে নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
ডেইলি বাংলাদেশ/ববি/এসআই
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!