ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে সেনেগাল-আলজেরিয়া

স্পোর্টস ডেস্ক 
প্রকাশিত: ১৩:৪৪, ১৫ জুলাই ২০১৯
আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে সেনেগাল-আলজেরিয়া
ছবি: সংগৃহীত

ভাগ্য ভালোই বলা যায় সেনেগালের। তিউনিসিয়ার বিপক্ষে আত্মঘাতী গোলের জয়ে আফ্রিকা নেশন্স কাপের ফাইনালে পৌঁছে গেছে দলটি। অন্য সেমি-ফাইনালে রিয়াদ মাহরেজের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দুর্দান্ত গোলে শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠে গেছে আলজেরিয়া।

আগামী শুক্রবার ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে এই দুই দল। ১৯৯০ সালে প্রথম নেশন্স কাপ জেতা আলজেরিয়া লড়বে দ্বিতীয় শিরোপার জন্য। আর ২০০২ সালের রানার্সআপ সেনেগালের সামনে থাকছে প্রথম শিরোপা জয়ের হাতছানি।

প্রসঙ্গত, মিশরের কায়রোতে রোববার প্রথম সেমি-ফাইনালে আত্মঘাতী গোলে তিউনিসিয়াকে ১-০ ব্যবধানে হারায় সেনেগাল। 

Advertisement

ডেইলি বাংলাদেশ/ববি/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!